ইরান যুদ্ধের পর কি কিউবা? ‘সরকার পরিবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র’, হুঁশিয়ারি ট্রাম্পের

বিশ্ব ইরান যুদ্ধের পর কি কিউবা? ‘সরকার পরিবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র’, হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যেই লাতিন আমেরিকার দ্বীপরাষ্ট্র কিউবায় সরকার পতনের প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের বিষয়টি মিটে গেলেই তাঁর প্রশাসন কিউবার দিকে নজর দেবে।

ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যেই লাতিন আমেরিকার দ্বীপরাষ্ট্র কিউবায় সরকার পতনের প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের বিষয়টি মিটে গেলেই তাঁর প্রশাসন কিউবার দিকে নজর দেবে।

কিউবার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য বিদেশমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, “কিউবায় যা ঘটছে তা অভাবনীয়। আমরা প্রথমে এই কাজটা (ইরান যুদ্ধ) শেষ করতে চাই। তারপর কিউবায় যা করার তা কেবল সময়ের অপেক্ষা।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন কিউবার কমিউনিস্ট সরকারকে হঠাতে পরিকল্পিতভাবে অর্থনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি করছে। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে বন্দি করার পর থেকে কিউবায় তেলের জোগান কার্যত বন্ধ হয়ে গেছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় আঘাত।

ট্রাম্প তাঁর বক্তব্যে সামরিক শক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তুলেছি। এখন আমরা তা ব্যবহার করছি। সত্যি বলতে আমি যতটা চেয়েছিলাম তার চেয়েও বেশি ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে এটি কাজ করছে।” তিনি ভেনিজুয়েলায় মার্কিন অভিযান এবং ইরানে ‘মিডনাইট হ্যামার’ (Midnight Hammer) অপারেশনের সাফল্যের কথা উল্লেখ করে কিউবার প্রতি প্রচ্ছন্ন হুমকি দেন।

লাতিন আমেরিকায় মাদক পাচারকারী সন্দেহে নৌকা ডুবিয়ে দেওয়া বা ভেনিজুয়েলায় সরাসরি সামরিক হামলায় অসংখ্য মানুষের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চললেও ট্রাম্প তাতে কর্ণপাত করছেন না। ট্রাম্পের মতে, কিউবা এখন ‘পতনের মুখে’ দাঁড়িয়ে আছে এবং ইরান সংকটের পর কিউবাই হতে চলেছে তাঁর প্রশাসনের পরবর্তী লক্ষ্য।

আরও খবর