হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরু করল ইজরায়েল, লেবাননে মৃত বেড়ে ৩১

মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন এবং ভয়াবহ অধ্যায় শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক ‘আক্রমণাত্মক অভিযান’ (Offensive Campaign) শুরুর ঘোষণা দিয়েছে ইজরায়েল। ইজরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির এক উচ্চপর্যায়ের বৈঠকে এই ঘোষণা করেন। হিজবুল্লাহর রকেট হামলার পাল্টা জবাব দিতেই এই কঠোর পদক্ষেপ বলে জানানো হয়েছে।

এই ঘোষণার সমান্তরালে লেবাননের বিভিন্ন প্রান্তে বিমান হামলা জোরদার করেছে ইজরায়েলি বাহিনী। লেবানিজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইজরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪৯ জন। সেনাপ্রধান ইয়াল জামির স্পষ্ট জানিয়েছেন, তাদের এই অভিযান হিজবুল্লাহর সামরিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হবে। এই ঘোষণার ফলে পুরো অঞ্চল জুড়ে এখন পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

আরও খবর