স্কুল শিক্ষায় পরিবর্তন আনতে চলেছে সরকার, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যোগ হতে পারে নতুন পাঠ্যক্রম

দেশ, শিক্ষা স্কুল শিক্ষায় পরিবর্তন আনতে চলেছে সরকার, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যোগ হতে পারে নতুন পাঠ্যক্রম নয়াদিল্লি: শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আর আটকে থাকবে না স্কুল শিক্ষা। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর সুপারিশ মেনে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এর মূল লক্ষ্য হল দেশের শিক্ষাব্যবস্থাকে সরাসরি কর্মসংস্থানের উপযোগী করে তোলা। সম্প্রতি আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

নয়াদিল্লি: শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আর আটকে থাকবে না স্কুল শিক্ষা। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর সুপারিশ মেনে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এর মূল লক্ষ্য হল দেশের শিক্ষাব্যবস্থাকে সরাসরি কর্মসংস্থানের উপযোগী করে তোলা। সম্প্রতি আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শিক্ষামন্ত্রীর কথায়, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল পড়ুয়াদের শুধুমাত্র ডিগ্রি অর্জন নয় বরং তাদের যোগ্য ও দক্ষ করে তোলা। পিটিআই সূত্রে খবর, তিনি বলেন, “আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম চালুর কাজ করছি।” প্রচলিত সার্টিফিকেট-সর্বস্ব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে পড়ুয়াদের দক্ষ করে তোলাই ছিল জাতীয় শিক্ষানীতি ২০২০-এর অন্যতম প্রধান সুপারিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার কথা উল্লেখ করে শ্রী প্রধান বলেন, “ডিগ্রি বা সার্টিফিকেট তো লাগবেই, কিন্তু তার সাথে পড়ুয়াদের যোগ্য করে তোলাও জরুরি।” এই পরিকল্পনা শুধু উচ্চ মাধ্যমিক স্তরেই থেমে থাকছে না। জানা গিয়েছে, শিক্ষা মন্ত্রক ষষ্ঠ শ্রেণি থেকেই এই ধরনের বৃত্তিমূলক বিষয় পাঠ্যক্রমে যোগ করার কথা ভাবছে।

আগে এই ধরণের বৃত্তিমূলক শিক্ষা ছিল একটি ঐচ্ছিক বিষয়। কিন্তু এবার থেকে তা পাঠ্যক্রমের অংশ হতে চলেছে। মন্ত্রীর মতে, এই নতুন ব্যবস্থা দেশের শিক্ষা পদ্ধতিতে এক যুগান্তকারী বদল আনবে, যা চিরাচরিত ডিগ্রি-সর্বস্ব প্রথাকে ভাঙবে।

আইআইটি মাদ্রাজে আয়োজিত ‘দক্ষিণাপথ সামিট ২০২৫’ অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে মূলত জাতীয় শিক্ষানীতির অধীনে ভবিষ্যতের শিক্ষাগত কৌশল নিয়েই আলোচনা চলছিল। শিক্ষামন্ত্রীর এই মন্তব্য প্রমাণ করে যে, সরকার স্কুল শিক্ষায় বিশেষত উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক শিক্ষাকে মূল স্রোতে নিয়ে আসতে বদ্ধপরিকর।

আরও খবর