চারু মার্কেটে প্রকাশ্য দিবালোকে গুলি, মহালয়ার সকালে আতঙ্ক

পশ্চিমবঙ্গ, দেশ চারু মার্কেটে প্রকাশ্য দিবালোকে গুলি, মহালয়ার সকালে আতঙ্ক কলকাতা: মহালয়ার সকালে গুলির শব্দে কেঁপে উঠল দক্ষিণ কলকাতার চারু মার্কেট চত্বর। রবিবার সকালে দেশপ্রাণ শাসমল রোডের ধারে একটি জিমে ঢুকে পর পর দু’রাউন্ড গুলি চালিয়েছে দুই দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পেয়েছেন জিমের মালিক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

কলকাতা: মহালয়ার সকালে গুলির শব্দে কেঁপে উঠল দক্ষিণ কলকাতার চারু মার্কেট চত্বর। রবিবার সকালে দেশপ্রাণ শাসমল রোডের ধারে একটি জিমে ঢুকে পর পর দু’রাউন্ড গুলি চালিয়েছে দুই দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পেয়েছেন জিমের মালিক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জিমে শরীরচর্চা করতে এসেছিলেন বেশ কিছু মানুষ। বেলা আনুমানিক এগারোটা নাগাদ হেলমেট এবং রেনকোট পরিহিত দুই ব্যক্তি একটি বাইকে করে এসে জিমে প্রবেশ করে। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। জিমে ঢুকেই তারা মালিকের নাম ধরে খোঁজ শুরু করে। সেই সময় কাউন্টারে থাকা এক কর্মচারী মালিককে ডাকতে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায় দুষ্কৃতীরা। পর পর দুই রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। তবে ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান জিমের মালিক। আতঙ্ক ছড়িয়ে পড়তেই বাইকে চেপে চম্পট দেয় ওই দুই আততায়ী।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চারু মার্কেট থানার পুলিশ। জিম এবং সংলগ্ন এলাকা থেকে দুটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুষ্কৃতীদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং জিমের ভেতরের ও বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর