নামাজরত ফিলিস্তিনিকে গাড়ির ধাক্কা ইজরায়েলি সেনার

বিশ্ব, মধ্যপ্রাচ্য নামাজরত ফিলিস্তিনিকে গাড়ির ধাক্কা ইজরায়েলি সেনার সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারে এক ইজরায়েলি সেনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই নৃশংসতা ধরা পড়লে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারে এক ইজরায়েলি সেনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই নৃশংসতা ধরা পড়লে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভিডিও চিত্রটিতে দেখা যায়, বেসামরিক পোশাকে থাকা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি ‘অফ-রোড’ যান চালাচ্ছেন। তিনি রাস্তার পাশে শান্তভাবে প্রার্থনারত এক ব্যক্তির দিকে দ্রুতগতিতে গাড়ি নিয়ে ছুটে যান এবং সজোরে আঘাত করেন। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে স্বীকার করে যে, ঘটনাটি গত বৃহস্পতিবারের। অভিযুক্ত ব্যক্তি একজন ইজরায়েলি রিজার্ভিস্ট সেনা।

আইডিএফ জানিয়েছে, ওই সেনা নিজের ক্ষমতার গুরুতর অপব্যবহার করেছেন। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে সামরিক দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অভিযুক্ত বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আহত ওই ফিলিস্তিনি যুবক তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সাল পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য ইতিহাসের অন্যতম সহিংস বছরগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে। চলতি বছরেই অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হন।

আরও খবর